ডাঃ অতশী ইসলাম English কল করুন

ডাঃ অতশী ইসলাম

ওরাল এন্ড ডেন্টাল সার্জন, ঢাকা

বিডিএস (ঢাকা বিশ্ববিদ্যালয়)পিজিটি (ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি), ঢাকা ডেন্টাল কলেজ

বিএমডিসি রেজি. নং ১৬১০০

ডাঃ অতশী ইসলাম, ডেন্টাল চেম্বারে

চেম্বার

মিরপুর শাখাএখন

মিরপুর ডেন্টাল কেয়ার

নেভী মার্কেট (২য় তলা), মিরপুর ১৪, ঢাকা-১২০৬

সকাল ১০টা - দুপুর ২টা

ম্যাপে দেখুন

কাফরুল শাখাএখন

এইচডি পপুলার ডেন্টাল কেয়ার

২০২/৫, পশ্চিম কাফরুল, তালতলা, আগারগাঁও, ঢাকা-১২০৭

বিকাল ৫টা - রাত ৯টা

ম্যাপে দেখুন

শনিবার থেকে বৃহস্পতিবার। শুক্রবার বন্ধ।

চেম্বারে ফি

কনসালটেশন
৩০০ টাকা
রিভিজিট
২০০ টাকা

চিকিৎসার খরচ আলাদা, পরীক্ষার পর জানানো হয়।

আসার আগে ফোনে সিরিয়াল নিন।

অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট

ফর্মটি পূরণ করলে হোয়াটসঅ্যাপে আপনার বার্তা তৈরি হয়ে যাবে। বার্তাটি পাঠালে আমরা উত্তর দিয়ে সিরিয়াল নিশ্চিত করব।

খুব ব্যথা বা জরুরি হলে সরাসরি কল করুন: ০১৭৩৫-৪৭০৪৮৮

এই ওয়েবসাইট আপনার তথ্য জমা রাখে না। বার্তাটি শুধু হোয়াটসঅ্যাপে পাঠানো হয়।

অনলাইনে ভিডিও পরামর্শ

চেম্বারে আসতে না পারলে হ্যালো ডক্টরে ভিডিও কলে পরামর্শ নিন। চিকিৎসার জন্য চেম্বারে আসতে হতে পারে।

ভিডিও পরামর্শ নিন

কোন চেম্বারে আসবেন?

শুক্রবার চেম্বার বন্ধ।

যেসব চিকিৎসা করা হয়

  • রুট ক্যানেল

    ব্যথা বা সংক্রমণ হলেও নিজের দাঁত রেখে দেওয়ার চিকিৎসা

    ভিডিও দেখুন
  • ক্যাপ ও ক্রাউন

    রুট ক্যানেলের পর বা ভাঙা, দুর্বল দাঁতের সুরক্ষা

  • আক্কেল দাঁতের সার্জারি

    বাঁকা বা আটকে থাকা আক্কেল দাঁতের ওরাল সার্জারি

    ভিডিও দেখুন
  • দাঁত তোলা

    দরকার হলে নিরাপদ পদ্ধতিতে, পরের যত্নের পরামর্শসহ

    ভিডিও দেখুন
  • শিশুদের দাঁতের চিকিৎসা

    দুধ দাঁতের পোকা, ফিলিং ও দাঁত তোলা, ভয় না দেখিয়ে

    ভিডিও দেখুন
  • স্কেলিং ও মাড়ির চিকিৎসা

    মাড়ি দিয়ে রক্ত পড়া, মাড়ি ফোলা ও মুখের দুর্গন্ধ

    ভিডিও দেখুন
  • ডেনচার ও ব্রিজ

    হারানো দাঁতের জায়গা পূরণ, খোলা ও ফিক্সড দুই ধরনের

    ভিডিও দেখুন
  • এসথেটিক ডেন্টিস্ট্রি

    সামনের দাঁতের ফাঁক, ভাঙা কোণা ও রং ঠিক করা

কোন চিকিৎসা লাগবে, পরীক্ষা করে ডেন্টিস্ট বলবেন।

দাঁতের যত্নের ভিডিও

সহজ বাংলায়, এক মিনিটের কম সময়ে। ইউটিউব ও ফেসবুকে নিয়মিত নতুন ভিডিও আসে।

ইউটিউবে সব ভিডিও
ডাঃ অতশী ইসলাম, ডেন্টাল কলেজ হাসপাতালে

ডাঃ অতশী ইসলাম সম্পর্কে

ডাঃ অতশী ইসলাম একজন ওরাল এন্ড ডেন্টাল সার্জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ ও হাসপাতাল থেকে বিডিএস শেষ করে তিনি এখন ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতালে ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারিতে পোস্টগ্র্যাজুয়েট ট্রেনি (পিজিটি)।

মিরপুর ১৪ ও কাফরুলের দুটি চেম্বারে রোগী দেখেন। চিকিৎসার আগে সমস্যাটা বুঝিয়ে বলেন, আর ফেসবুক ও ইউটিউবে সহজ বাংলায় দাঁতের যত্নের ভিডিও বানান।

শিক্ষা
বিডিএস, ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ ও হাসপাতাল (ঢাকা বিশ্ববিদ্যালয়), ২০২৪
পোস্টগ্র্যাজুয়েট
পিজিটি, ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতাল
বিশেষ প্রশিক্ষণ
রুট ক্যানেল ও এসথেটিক ডেন্টিস্ট্রি
নিবন্ধন
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি), রেজি. নং ১৬১০০

সাধারণ জিজ্ঞাসা

সিরিয়াল কীভাবে নেব?

০১৭৩৫-৪৭০৪৮৮ নম্বরে কল করুন। কোন চেম্বারে আর কোন দিন আসতে চান সেটা জানালে সিরিয়াল দিয়ে দেওয়া হবে। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ফর্ম পূরণ করে হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারেন। আমরা উত্তর দিলে সিরিয়াল নিশ্চিত হবে।

কোন দিন, কখন চেম্বার খোলা থাকে?

শনিবার থেকে বৃহস্পতিবার। মিরপুর ডেন্টাল কেয়ারে সকাল ১০টা থেকে দুপুর ২টা, এইচডি পপুলার ডেন্টাল কেয়ারে (কাফরুল) বিকাল ৫টা থেকে রাত ৯টা। শুক্রবার বন্ধ।

শিশুদের চিকিৎসা করা হয়?

হ্যাঁ। দুধ দাঁতের পোকা, ফিলিং, দাঁত তোলাসহ শিশুদের দাঁতের চিকিৎসা করা হয়। শিশু যাতে ভয় না পায়, তাই সময় নিয়ে বুঝিয়ে চিকিৎসা করা হয়।

ফি ও চিকিৎসার খরচ কত?

চেম্বারে কনসালটেশন ফি ৩০০ টাকা, রিভিজিট ২০০ টাকা। দাঁত পরীক্ষা করে কোন চিকিৎসা লাগবে সেটা ঠিক হলে চিকিৎসার খরচ জানানো হয়। আগে জানতে চাইলে ফোন করুন।

অনলাইনে পরামর্শ নেওয়া যায়?

হ্যাঁ, হ্যালো ডক্টরে ভিডিও কলে পরামর্শ নিতে পারেন। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট অংশে লিংক আছে। চিকিৎসার জন্য চেম্বারে আসতে হতে পারে।

আসার সময় কী সঙ্গে আনব?

আগের প্রেসক্রিপশন, দাঁতের এক্স-রে বা রিপোর্ট থাকলে সঙ্গে আনুন। নিয়মিত কোনো ওষুধ খেলে সেটাও জানান।